বাংলাখবর

পাকিস্তানের ইতিহাসে বীরল কীর্তি গড়লেন মরিয়ম নওয়াজ

বাংলা খবর ডেস্ক : পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির মুসলিম লিগের (নওয়াজ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। সোমবার তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

মুসলিম লিগের প্রার্থী মরিয়ম পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ভোটাভুটিতে আজ ২২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) পক্ষ থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা আফতাব আহমাদ খান। খবর দ্য ডনের।

মুখ্যমন্ত্রী পদে জয়লাভের পর বক্তৃতায় মরিয়ম আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি কারো ওপর প্রতিশোধ নেবেন না বলে জানান।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জন্য আমার মন ও দপ্তরের দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে।

মরিয়ম মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি স্পিকার ও ডেপুটি স্পীকার পদে নির্বাচিতদের অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমার বক্তৃতা বিরোধীরা মনোযোগ সহ শুনবেন।

‘আমি সবার মুখ্যমন্ত্রী। যারা আমাকে ভোট দেননি তাদেরও। আমার দপ্তরের দরজা ও আমার মনের দরজা সবার জন্য সদা উন্মুক্ত। ‘

মরিয়ম জোটের দল বিশেষ করে পাকিস্তান পিপলস পার্টি, ইশতেখাম ই পাকিস্তান পার্টি ও পিএমএল-কিউ এবং পিএমএল জিয়াকে ধন্যবাদ জানান।

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পাকিস্তানের পাঞ্জাবের সাড়ে ১২ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। যারা কঠিন পরিস্থিতিতেও দেশের নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য আমি কাজ করব। আজ এক ইতিহাস রচিত হলো।

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম বলেন, আজকের দিনটি পাকিস্তানের সব নারীদের জন্য সম্মানের। আমি আশা করব আমার পরও এই ধারা অব্যাহত থাকবে। কঠিন পরিস্থিতি পেরিয়ে আমরা এই অবস্থানে এসেছি।

এর আগে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আজ মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। ভোটাভুটি বয়কট করে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)।

মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন এসআইসির প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ভোটের ফল জানিয়ে প্রাদেশিক স্পিকার মালিক আহমাদ খান মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন। এরপর স্পিকার মরিয়মকে মুখ্যমন্ত্রী ও পার্লামেন্ট নেতার আসনে বসার আহ্বান জানান।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে মরিয়ম বলেন, ‘রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেফতার হয়েছি। আমার বাবা গ্রেফতার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। তবে এরপরও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।’
 

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স