বাংলাখবর
পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে জোট গঠন করতে যাচ্ছেন মমতা
বাংলা খবর ডেস্ক : পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারকে মোকাবিলা করতে এবার বাম ও অতিবামদের সঙ্গে জোট বাঁধার প্রকাশ্য আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে নিজ বাসভবনের সামনে রবীন্দ্রজয়ন্তীর এক অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এই রাজনৈতিক ঐক্যের ডাক দেন।
বিজেপির ক্ষমতা দখলের পরপরই রাজ্যে কথিত ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় আসতেই বাংলায় সন্ত্রাসের বজ্রপাত চলছে। লুম্পেনগিরি ও গুন্ডামি করা হচ্ছে। এই অবস্থায় বিজেপিকে রুখতে হলে লেফটিস্ট, আল্ট্রা-লেফট সবাইকে নিয়ে আমাদের জোট বাঁধতে হবে।”
বামপন্থীদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা ভুলে মমতা স্পষ্ট জানান, এই মুহূর্তে বৃহত্তর স্বার্থে তাঁর কোনো ‘ইগো’ বা অহংবোধ নেই। তিনি বলেন, “বামদের নিয়ে আমার কোনো ইগো নেই। বিজেপির বিরোধিতায় আমি বাম ও অতিবামদের সঙ্গে হাত মেলাতে রাজি। এমনকি তারা যদি কথা বলতে চায়, আমি সময় দিতেও প্রস্তুত।”
বাংলার সকল রাজনৈতিক বিরোধী দলগুলোর প্রতি সরাসরি আবেদন জানিয়ে তিনি আরও বলেন, “ভয় না পেয়ে বাংলার যত রাজনৈতিক দল আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি—যদি মনে হয় এই আবেদন গ্রহণযোগ্য, তবে গ্রহণ করবেন। এটা আপনাদের অধিকার।”
তবে তৃণমূল নেত্রীর এই নাটকীয় আহ্বানের পর শনিবার সন্ধ্যা পর্যন্ত বাম বা অতিবাম দলগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই ‘বিজেপি বিরোধী মঞ্চ’ গড়ার ডাক পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
