বাংলাখবর
নেতানিয়াহু সরকারকে যে সতর্কতা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা
বাংলা খবর ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (ওডিএনআই)। নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে তার সরকার 'বিপদে পড়তে পারে' বলে জানিয়েছে তারা। খবর টিআরটি ওয়ার্ল্ড।
সোমবার ওডিএনআই পরিচালকের কার্যালয় থেকে প্রকাশ করা একটি প্রতিবেদনে এমন সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এ প্রতিবেদনটি গত ২২ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, 'নেতা হিসেবে নেতানিয়াহুর কার্যকারিতা এবং সেই সঙ্গে ফিলিস্তিনি ও নিরাপত্তা ইস্যুতে কঠোর নীতি অনুসরণকারী অতি-ডান এবং অতি-অর্থোডক্স দলগুলোর শাসক জোট হুমকির মুখে পড়তে পারে। '
গাজা যুদ্ধের আগে থেকেই নেতানিয়াহুর শাসনের প্রতি জনসাধারণের মধ্যে অবিশ্বাস গভীর ও বিস্তৃত ছিল বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওডিএনআই আরও জানিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে দেশটিতে একটি বড় বিক্ষোভ হতে পারে। আর এর পর একটি ভিন্ন, আরও মধ্যপন্থি সরকার ইসরাইলের দায়িত্ব গ্রহণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা।
গোয়েন্দা প্রতিবেদন আরও বলছে, 'ইসরাইল সম্ভবত আগামী কয়েক বছর ধরে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে। '
প্রতিবেদনে গাজা যুদ্ধ নিয়ে সতর্কবার্তায় ওডিএনআই জানায়, 'এই সংঘাত একটি বৃহত্তর আন্তঃরাজ্য যুদ্ধে পরিণত হওয়ার উচ্চঝুঁকিতে রয়েছে। '
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
