বাংলাখবর
নিজেকে ‘মেধাবী স্বৈরশাসক’ দাবি করলেন ট্রাম্প
বাংলা খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেউ তাকে ‘বোকা’ বলুক, সেটা তিনি পছন্দ করেন না। তবে ‘মেধাবী স্বৈরশাসক’ বলে ডাকলে তার কোনো আপত্তি নেই।
শুক্রবার নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘আপনারা জীবনে যত মানুষের সাথে পরিচিত হবেন, তাদের মধ্যে আমিই সবচেয়ে বুদ্ধিমান।’ এরপর তিনি একটি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আর আপনারা কি একজন বুদ্ধিমান ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে চান না?’
সমালোচকদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ওরা আমাকে একটা বাজে কথা বলে, আমি না কি বোকা লোক। আমাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বলা হলে আমার আপত্তি নেই, কিন্তু আমি বোকা বলে পরিচিত হতে চাই না।’ এমনকি যারা তাকে বোকা বলে তাদেরকে নিজের ডাক্তারের কাছে একটি পরীক্ষার অনুরোধ করেছেন ট্রাম্প।
মূলত, ট্রাম্পের নীতি ও কঠোর প্রশাসনিক সিদ্ধান্তের কারণে বিরোধীরা প্রায়ই তাকে একনায়ক বা স্বৈরশাসক বলে সমালোচনা করে।
শুক্রবারের ভাষণে তিনি রসিকতা বা উপহাসের ছলে বোঝাতে চেয়েছেন, তাকে যদি শক্ত বা কঠোর কোনো নেতা বলা হয়, তবে সেটি তার ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। কিন্তু ‘বোকা’ বলা হলে তা সরাসরি তার যোগ্যতাকে খাটো করে।
এদিকে এটিই প্রথম নয়; এর আগে গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামেও এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন,‘হ্যাঁ, আমি একজন স্বৈরশাসক। কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়’।
এছাড়াও ২০২৪ সালের নির্বাচনের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ‘স্বৈরশাসকের মতো’ আচরণ করবেন।
সূত্র: এনডিটিভি
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
