বাংলাখবর

নিউইয়র্কে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নিউইয়র্কে ‘দ্য সাইকেল অব লাভ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন। অনুষ্ঠানে তাকে দেখা যায় কালো পোশাকে। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, প্রদর্শনীর জন্য প্রিয়াঙ্কা পরেছিলেন অ্যাওয়েক মোড-এর একটি কালো পোশাক। এর সঙ্গে ছিল জিমি চু- ব্র্যান্ডের জুতা, সেইডিয়ান ভিনটেজ জুয়েলসের ব্রেসলেট এবং লুইসা আলেকজান্ডারর কানের দুল। তার সাদামাটা ও পরিশীলিত সাজ  আলাদা দৃষ্টি আকর্ষণ করে।

এই প্রদর্শনী প্রিয়াঙ্কার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স ‘দ্য সাইকেল অব লাভ’ সিনেমার নির্বাহী প্রযোজকদের অন্যতম। সিনেমাটি গ্রেইন মিডিয়া ও কালাবাটি পিকচার্স প্রযোজনা করেছে। এর সঙ্গে যুক্ত রয়েছে বিডি৪, টুডিপ এন্টারটেইনমেন্ট অ্যান্ড এএমপিএল, আর্টেমিস রাইজিং ফাউন্ডেশন এবং পার্পল পেবল পিকচার্স।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী পরিচালক অরল্যান্ডো ভন আইনজিডেল পরিচালিত ‘দ্য সাইকেল অব লাভ’ বাস্তব জীবনের পি. কে. মহানন্দিয়া-র গল্প অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে দেখা যাবে দিল্লির এক তরুণ শিল্পীকে, যিনি ভালোবাসার মানুষটির সঙ্গে পুনর্মিলনের জন্য মহাদেশ পেরিয়ে প্রায় ৬ হাজার মাইল সাইকেল ভ্রমণ করেন।

অরল্যান্ডো ভন আইনজিডেল ‘দ্য হোয়াইট হেলমেটস’, ‘ভিরুঙ্গা’ এবং ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন (ইফ ইউ আর আ গার্ল)’-এর মতো সিনেমা ও তথ্যচিত্রের জন্য পরিচিত।

অন্যদিকে, আন্তর্জাতিক গল্প বলার ক্ষেত্রে প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স দীর্ঘদিন ধরেই কাজ করছে। প্রতিষ্ঠানটি ‘দ্য হোয়াইট টাইগার’, ‘পানি’, ‘ফায়ারব্র্যান্ড’ এবং ‘অনুজা’-র মতো সিনেমার পাশাপাশি অস্কার মনোনীত তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’-এর সঙ্গেও যুক্ত ছিল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের অবস্থান শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া।  

এই বিভাগের আরও খবর

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

সিইসি বিরোধী আন্দোলন করায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ
সিইসি বিরোধী আন্দোলন করায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ

সিইসি বিরোধী আন্দোলন করায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা