বাংলাখবর
নাভালনির মৃত্যুর স্বচ্ছ্ব তদন্তের দাবি জাতিসংঘ প্রধানের
বাংলা খবর ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ায় কারাবান্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।
নাভালনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন। শুক্রবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, কারাবান্দী অবস্থায় রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব হতবাক হয়েছেন।
তিনি নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
নাভালনি (৪৭) গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার সেখানেই তিনি মারা যান।
স্থানীয় কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, নাভালনি শুক্রবার হাঁটাহাঁটি করার পর অসুস্থ বোধ করেন। জরুরিভাবে সঙ্গে সঙ্গেই চিকিৎসক দলকে ডেকে আনা হয়। কিন্তু তাদের চেষ্টায় কোন লাভ হয়নি।
তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
নাভালনি ২০২১ সাল থেকে কারাগারে বন্দী ছিলেন। গত বছরের শেষ দিকে তাকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালোনেনেটস অঞ্চলের কারা কলোনিতে নেওয়া হয়। এই কারাগারের বন্দীদের ওপর নিষ্ঠুরতার কুখ্যাতি রয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
