বাংলাখবর
নওয়াজ শরিফের জয়ের বিরুদ্ধে আদালতে ইমরানের দল
বাংলা খবর ডেস্ক : পাকিস্তান মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ কারচুপি করে নির্বাচনে জিতেছেন— এমন অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
শনিবার কারচুপির অভিযোগ নিয়ে আদালতের দারস্থ হয়েছে দলটি। এ ছাড়া নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও একই অভিযোগ করেছে তারা।
নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা পিটিআইয়ের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আদালতে বলেছেন, ফরম ৪৫-এর ফল অনুযায়ী নওয়াজ শরিফ হেরেছেন। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা ফরম ৪৭-এ তাকে ‘বোগাস’ বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে তারা লাহোর হাইকোর্টে অভিযোগ করেছেন।
ফরম-৪৫ হলো পাকিস্তানের প্রত্যেকটি ভোটকেন্দ্রের আলাদা ফল। ফরম ৪৫-এর ফল সব কেন্দ্র থেকে সংগ্রহ করার পর ফরম ৪৭-এর মাধ্যমে একটি আসনের পূর্ণ ফল ঘোষণা করা হয়।
পাকিস্তানের নির্বাচন কমিশন এবারের নির্বাচনে পিটিআইকে নিজস্ব ‘ব্যাট’ প্রতীকে নির্বাচন করতে দেয়নি। ফলে পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্রের ব্যানারে নির্বাচন করেন। তবে তাতেও বাজিমাত করেন তারা।
পিটিআই দাবি করেছে, ফরম-৪৫ অনুযায়ী তাদের প্রার্থী জয়ী হয়েছেন। কিন্তু পরে নওয়াজ শরিফকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
৭৪ বছর বয়সি নওয়াজ শরিফ জাতীয় পরিষদের ১৩০তম আসন থেকে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটিআইয়ের ইয়াসমিন রশিদ এক লাখ ৩০ হাজার ভোট পেয়েছেন। তবে প্রাথমিক ফলে ইয়াসমিন রশিদ এগিয়ে ছিলেন।
অপরদিকে মরিয়ম নওয়াজ জয় পেয়েছেন জাতীয় পরিষদের ১১৯তম আসন থেকে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, তিনি ৮৩ হাজারের বেশি ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক শাহজাদ ৬৮ হাজারের বেশি ভোট পেয়েছেন।
নওয়াজ শরিফের বিরুদ্ধে নির্বাচন করা ইয়াসমিন রশিদ আদালতে অভিযোগ করে বলেছেন, ফরম-৪৫ অনুযায়ী তিনি জয় পেয়েছেন। কিন্তু ফরম ৪৭-এ নওয়াজকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ঠিক একই অভিযোগ করেছেন মরিয়ম নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা ফারুক শাহজাদ। তিনিও জানিয়েছেন, ফরম-৪৫ অনুযায়ী তিনি জয়লাভ করেছেন।
এ ছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির মেয়েও তার পরাজয়ের বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছেন।
সূত্র: পিটিআই
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
