বাংলাখবর
দীর্ঘ প্রতীক্ষার পর শুটিংয়ে ফিরছেন দীপিকা
বিনোদন ডেস্ক : মা হওয়ার পর দীর্ঘ বিরতি শেষে আবারও কাজে ফিরছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি, সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাও ছেড়েছিলেন।
তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন তার ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাটলি পরিচালিত ‘এএ২২এক্সএ৬’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা।
এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘ প্রায় ১০০ দিন ধরে চলবে এই ছবির শুটিং। নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। দর্শকদের জন্য কিছু চমক অপেক্ষা করছে। শুধু তাই নয়, দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন।
কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কারণ, মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কিন্তু পরিচালক অ্যাটলি এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
