বাংলাখবর
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান
বাংলা খবর ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক প্রধান এবং বর্তমানে যুক্তরাজ্যে দেশটির দূত হিসেবে দায়িত্ব পালন করা ভ্যালেরি জালুঝনি মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, ২০২৪ সালে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের জড়িত হওয়া এবং ফ্রন্টলাইনে ইরানি অস্ত্রের ব্যবহারের বিষয়টি তুলে ধরেন জালুঝনি। বলেন, ইউক্রেনের সংঘাত তার আঞ্চলিক সীমানা ছাড়িয়ে গেছে।
ইউক্রেনে লড়াইয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে জালুঝনি বলেন, উত্তর কোরিয়ার ১০ হাজারেরও বেশি সেনার আগমন এবং ইরানি অস্ত্রের উপস্থিতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা দরকার।
তিনি বলেন, এটা স্পষ্ট যে ইউক্রেনের ইতিমধ্যে অনেক শত্রু রয়েছে। ইউক্রেন প্রযুক্তি নিয়ে টিকে থাকবে, তবে তারা একা এই যুদ্ধে জিততে পারবে কি না তা স্পষ্ট নয়। জালুঝনি কিয়েভের মিত্রদের রাশিয়ার প্রতি প্রতিক্রিয়ার আহ্বানও জানিয়েছেন।
২০২২ সালে রুশ আগ্রাসনের সময় ইউক্রেনীয় বাহিনীর নেতৃত্বের কারণে জালুঝনির মন্তব্য গুরুত্ব বহন করে। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তেজনার কারণে চলতি বছরের শুরুতে তাকে সামরিক কমান্ড থেকে অপসারণ করা হলেও দেশটির কৌশলগত ও রাজনৈতিক আলোচনায় জালুঝনি এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
