বাংলাখবর

তুরস্ক ছাড়া ইউরোপ ‘অসম্পূর্ণ ও দুর্বল’: এরদোয়ান

বাংলা খবর ডেস্ক : ইউরোপীয় কাঠামোতে তুরস্ককে তার যথাযথ স্থান না দেওয়া হলে, এটি সংকট মোকাবেলায় অসম্পূর্ণ ও দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ।

শনিবার তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এনসোশ্যালে ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেছেন, ইউরোপীয় ঐক্যের ভিত্তি স্থাপনকারী শ্যুমান ঘোষণা কেবল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতীকই নয়, বরং ‘আমাদের মহাদেশে শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এক অভিন্ন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের প্রতিফলন’।

তিনি উল্লেখ করেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইইউ-এর মৌলিক নীতিগুলো এখন যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জসহ একাধিক বৈশ্বিক সংকটের সম্মুখীন হচ্ছে।

এরদোয়ান আরও বলেন, যুদ্ধ, রাজনৈতিক সংকট এবং বৈশ্বিক প্রভাব সৃষ্টিকারী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো ইইউকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি গ্রহণে বাধ্য করেছে। আর সদস্য দেশ হিসেবে তুরস্ক এই প্রক্রিয়ার একটি ‘অপরিহার্য ও অনস্বীকার্য’ অংশ হিসেবে উঠে এসেছে।

তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক পারস্পরিক দায়বদ্ধতা এবং পূর্ণ সদস্যপদ লাভের সম্ভাবনার ওপর ভিত্তি করে ‘উভয় পক্ষের জন্য লাভজনক’ নীতিতে ইইউ-এর সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আঙ্কারা আশা করে যে এই জোটও একই আন্তরিক সদিচ্ছা প্রদর্শন করবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পূর্বেও যেমন বলেছি, ইউরোপীয় ইউনিয়নের প্রতি তুরস্কের প্রয়োজন, জোটটির প্রতি তুরস্কের প্রয়োজনকে ছাড়িয়ে যায় এবং ভবিষ্যতে এই প্রয়োজন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ইউরোপীয় জনগণ ও তুরস্কের নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে এই ইউরোপ দিবস অঞ্চলজুড়ে শান্তি, সমৃদ্ধি ও সংহতি বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন এরদোয়ান।

সূত্র: আনাদোলু

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট