বাংলাখবর

প্রথম ধাপে মুক্তি পাবে ৭৩৭ ফিলিস্তিনি বন্দি

বাংলা খবর ডেস্ক : রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হচ্ছে ইসরায়েল ও হামাসের গাজা যুদ্ধবিরতি চুক্তি। চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এরই মধ্যে বন্দিদের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার বর্তমানে কারাগার বিভাগের হেফাজতে থাকা ৭৩৭ জন বন্দি এবং আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরায়েলের মন্ত্রিসভা আজ শনিবার ভোরে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে, যার ফলে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা তা নিয়ে কয়েকদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। মন্ত্রণালয় কর্তৃক নাম প্রকাশ করা বন্দিদের মধ্যে পুরুষ, নারী এবং শিশু রয়েছে, যাদের রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার পরে মুক্তি দেওয়া হবে।

তারা এর আগে গাজায় ইসরায়েলি বন্দিদের বিনিময়ে মুক্তি পাওয়ার জন্য ৯৫ জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করেছিল, যাদের বেশিরভাগই নারী।

২০২১ সালে জুবাইদি ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে পাঁচজন ফিলিস্তিনির সঙ্গে পালিয়ে যান, যার ফলে দিনব্যাপী অভিযান শুরু হয়েছিল। এ ছাড়াও মুক্তি পাচ্ছেন একজন বামপন্থী ফিলিস্তিনি আইন প্রণেতা খালিদা জারার। যাকে ইসরায়েল বেশ কয়েকবার গ্রেপ্তার করে কারারুদ্ধ করেছে।

জারার পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের একজন বিশিষ্ট সদস্য। এই দলটিকে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে মনোনীত করেছে।

হামাসের ঘনিষ্ঠ দুটি সূত্র এএফপিকে জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের প্রথম দলে তিনজন ইসরায়েলি নারী সেনা রয়েছে। প্রথম ধাপে মুক্তি পাওয়া ৩৩ জন জিম্মির মধ্যে এএফপির প্রাপ্ত তালিকায় প্রথম তিনজনের নাম রয়েছে ৩০ বছরের কম বয়সী নারী, যারা হামাসের হামলার দিন সামরিক বাহিনীতে ছিলেন না।

বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র নোগা কাটজ বলেছেন, প্রথম বিনিময়ে মুক্তি পাওয়া বন্দিদের চূড়ান্ত সংখ্যা হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত জীবিত জিম্মির সংখ্যার ওপর নির্ভর করবে।

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা