বাংলাখবর
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
বাংলা খবর ঢাকা : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়।
শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি হেলাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।’
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।
এই বিভাগের আরও খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার
উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের
৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের
সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩
হালিশহরে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
হালিশহরে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭
সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
৯ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু
৯ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু