বাংলাখবর
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্প্রতি তার ‘মিস ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজির দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। ‘আর্যা’ টেলিভিশন সিরিজের প্রচারণায় মিড-ডের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজি পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সংস্থার সঙ্গে কাজ করতে হয়েছিল তাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সুস্মিতা বলেন, মিস ইউনিভার্স অর্গানাইজেশন আমাকে ফোন করে প্রস্তাব দিল, ‘আপনি কি ফ্র্যাঞ্চাইজি নিতে চান?’ আমি ভাবলাম এটা তো স্বপ্নের মতো, তবে ফ্র্যাঞ্চাইজি নেয়ার সময় যে চুক্তি সই করেছিলাম, সেটা ছিল বেশ কঠিন, আর ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকায় বিষয়টি সহজ বা আনন্দদায়ক ছিল না।
তিনি জানান, সৌভাগ্যবশত সেই সময়ে তার সরাসরি বস ছিলেন প্যারামাউন্ট কমিউনিকেশনস এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেন, কারণ তারা তখন মিস ইউনিভার্সের মালিক ছিল। অভিনেত্রী বলেন, আমি এক বছরের জন্য মিস ইউনিভার্সে কর্মরত ছিলাম, আর ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে পরিচয়ের প্রসঙ্গে সুস্মিতা বলেন, আমাদের ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে যুক্ত থাকায় কয়েকবার সাক্ষাৎ হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলার ইচ্ছা নেই। কিছু মানুষ আছেন যারা প্রভাব ফেলে, সেটা তাদের সাফল্য বা ক্ষমতার জন্য নয় বরং তারা কেমন মানুষ তার জন্য। তবে এটা বলতেই হবে তাদের মধ্যে ট্রাম্পে জায়গা দেয়া যায় না কারণ তিনি তেমন ব্যক্তিত্বের অধিকারী নন।
উল্লেখ্য, সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। এরপর একাধিক বক্স অফিস হিট হিসেমায় তাকে দেখা যায়। এরমধ্যে রয়েছে ‘ম্যায় হুঁ না’, ‘বেওয়াফা’, ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’ সহ একাধিক জনপ্রিয় সিনেমা।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
