বাংলাখবর
ট্রাম্পকে ‘বুদ্ধিমান’ বললেন পুতিন
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ট্রাম্প সমস্যা সমাধান করার সামর্থ্য রাখেন।
কাজাখস্তান সফরকালে বৃহস্পতিবার এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এমন সময় পুতিন এমন মন্তব্য করলেন, যখন রিপাবলিকান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর উত্তেজনা বাড়ছে।
পুতিন বলেন, ‘আমার যতদূর ধারণা, আরেক দফায় নির্বাচিত প্রেসিডেন্ট (ট্রাম্প) প্রকৃত অর্থেই একজন বুদ্ধিমান ব্যক্তি। ইতিমধ্যে তাঁর অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি, তিনি সমাধানের একটি পথ খুঁজে বের করবেন।’ তবে কী ধরনের সমাধান, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নীতিনির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এ হুঁশিয়ারি দেন।
ইউক্রেন যুদ্ধ ৩৩ মাস ধরে চলছে। তবে দীর্ঘ এই সময়ে দেশটির পার্লামেন্ট, প্রেসিডেন্টের কার্যালয় বা মন্ত্রণালয়গুলোয় হামলা চালায়নি রাশিয়া। কিয়েভও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা ব্যাপকভাবে সুরক্ষিত। তবে পুতিনের দাবি—রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ভূপাতিত করা অসম্ভব। যদিও এ দাবি নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে।
সম্মেলনে পুতিন বলেন, ‘রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে, আমরা অবশ্যই তার জবাব দেব। এ কথা এরই মধ্যে বলা হয়েছে। এ ক্ষেত্রে ওরেশনিকের পরীক্ষাও চালিয়ে যাওয়া হতে পারে। ২১ নভেম্বর আমরা (ইউক্রেনে) এটা ব্যবহার করেছি।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘(আমাদের) প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প-সংক্রান্ত প্রতিষ্ঠান, অথবা কিয়েভের নীতি-নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে।’
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
