বাংলাখবর
ট্রাক্টর দিয়ে প্যারিস ঘেরাও করল কৃষকরা
বাংলা খবর ডেস্ক : দাবি আদায়ে ফ্রান্সের রাজধানী প্যারিস ঘেরাও করেছে দেশটির কৃষকরা। গতকাল সোমবার প্যারিসের চারপাশে ট্রাক্টর দিয়ে ঘিরে ফেলে বিক্ষোভরত কৃষক। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সস্তায় জিনিস আমদানি, চাষের খরচ বেড়ে যাওয়ায় সম্প্রতি ফ্রান্সে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। কৃষকদের শক্তিশালী সংগঠন এফএনএসইএ সরকারের হাতে তাদের একশটি দাবি তুলে দিয়েছে। তারা কৃষিক্ষেত্রের আরো সুরক্ষা চেয়েছে। তাদের দাবি, বিদেশ থেকে সস্তায় সবজি এনে তাদের অন্যায় প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া হচ্ছে। আর আমলাতন্ত্র তাদের উপর অনেক বেশি বোঝা চাপাচ্ছে।
ফ্রান্সে কৃষকদের এই ইউনিয়ন খুবই প্রভাবশালী। তারা দাবি করেছে, কৃষকদের ট্রাক্টর ও গাড়ির ক্ষেত্রে ডিজেলে ছাড় দিতে হবে। অবিলম্বে ইইউ-র দেয়া কৃষি ভর্তুকি তাদের হাতে তুলে দিতে হবে, বিমার অর্থ দেয়ার গ্যারান্টি দিতে হবে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি হলে তা পূরণ করতে হবে।
এর আগে গত শুক্রবার রাস্তায় সবজি ঢেলে প্রতিবাদ জানিয়েছিল কৃষকরা। মার্সেই ও লিয়ঁর মধ্যে সংযোগকারী এ৭ হাইওয়েতে ছড়ানো ছিল টমেটো, বাঁধাকপি, ফুলকপি। কৃষকদের অভিযোগ এই সবজিগুলিই প্রতিবেশী দেশ থেকে কম দামে আমদানি করা হচ্ছে।
সবশেষ সোমবার কৃষকরা ট্রাক্টর দিয়ে প্যারিস ঘিরে ফেলে। বিক্ষোভকারীরা বলছেন, চলমান ইউক্রেন যুদ্ধের কারণে গবাদি পশুর খাদ্য ও ফসল উৎপাদনের জন্য সারের দাম ও অন্যান্য উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় তাদের আয় কমে গেছে। তাদের কৃষি খাত ব্যাপকভাবে ভর্তুকিযুক্ত এবং অত্যাধিক নিয়ন্ত্রিত।
ফরাসি সরকার ঘোষণা করেছে, তারা রাজধানীতে বিক্ষোভকারীদের প্রবেশ বন্ধ করতে ১৫ হাজার পুলিশ মোতায়েন করবে এবং প্যারিসের তাজা খাবারের অন্যতম কেন্দ্রীয় স্থান রুঙ্গিস বাজারে অফিসার ও সাঁজোয়া যান পাঠিয়েছে।
এফএনএসইএ কৃষি ইউনিয়নের সভাপতি আরনাউড রুশো এই বিক্ষোভের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য হলো সংকট থেকে দ্রুত উত্তরণের জন্য সরকারের ওপর চাপ দেওয়া। ফরাসি জনগণের জীবনকে বিরক্ত করা বা ধ্বংস করা নয়।’
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
