বাংলাখবর
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতকে ‘কোর্ট দেখাবে’ পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : ৭ বছর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআই। ভারতের এমন কর্মকাণ্ডে ক্রীড়া আদালত ‘কোর্ট অব অরবিটরেশন ফর স্পোর্ট’ (সিএএস)-এ যেতে পারে পাকিস্তান।
আজ রবিবার সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার পাকিস্তানে না যাওয়ার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই।
ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিতেও হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। দুবাইতে খেলতে চায় ভারত। যদিও পিসিবি প্রধান মহসিন নকভি এমন কোনো প্রস্তাব পাওয়ার কথা উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের বাইরে কোনো ম্যাচ না নিতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।
আগামী বছরের ফেব্রুয়ারির ১৯ থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যুতে আয়োজিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আগামী বছরে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপপর্বের পর চার দলের সেমিফাইনাল ও ফাইনালে খেলবে দুই দল। ৮টি দল হলো- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, ২০০৮ সালের এশিয়া কাপের পর আর পাকিস্তান সফরে যায়নি ভারত দল। দুই দলের মধ্যে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২-১৩ সালে, ভারতের মাটিতে। বর্তমানে আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দল।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়