বাংলাখবর
চিলিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকতে চিলির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। এমন ম্যাচে শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় সেলেসাওরা। তবে হাল ছাড়েনি। ইগো জেসুস ম্যাচে সমতা ফেরানোর পর মনে হচ্ছিলো ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ব্রাজিলকে। তবে ম্যাচের অন্তিম মুহুর্তে গোল করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন লুইস এইহিক।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। এদুয়ার্দো ভার্গাসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড জেসুস। পরে ম্যাচের শেষ সময়ে ব্যবধান গড়ে দেন ৬৮তম মিনিটে বদলি নামা এইহিক।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসে ব্রাজিল। ফেলিপে লয়লার ক্রসে দূরের পোস্টে জোরাল হেডে জাল খুঁজে নেন অরক্ষিত ভার্গাস। লাফিয়েও বলের নাগাল পাননি ব্রাজিল গোলরক্ষক এডারসন।
পিছিয়ে থাকা ব্রাজিলের আক্রমণে ছিল না তেমন কোনো ধার। প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে বারবারই তালগোল পাকাচ্ছিলেন রদ্রিগো, সাভিনিয়োরা। সফরকারীদের বিবর্ণ ফুটবলের মাঝে আশার ঝিলিক ছিলেন জেসুস। প্রথমার্ধের যোগ করা সময়ে তিনিই পথ দেখান দলকে। সাভিনিয়োর চমৎকার ক্রসে হেডে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।
ড্রয়ের দিকে এগোনে ম্যাচে প্রাণ ফেরান এইহিক। ৮৯তম মিনিটে চমৎকার গোলে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। ব্রুনো গুইমারাইসের কাছ থেকে বল পেয়ে ডি বক্স থেকে দূরের পোস্ট ঘেঁষে বাম পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি। তেমন কিছু করার ছিল না গোলরক্ষকের।
কষ্টার্জিত এই জয়ে চতুর্থ স্থানে উঠে এলো ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান নবম।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়