বাংলাখবর

ঘুষকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম আদানি

বাংলা খবর ডেস্ক : ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ আনার পর এই প্রথম এ নিয়ে কথা বললেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় শহর জয়পুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যবসায়িক আইনকানুন প্রতিপালনে বৈশ্বিক মান অনুসরণে তার কোম্পানি অঙ্গীকারবদ্ধ।

সাড়ে ২৬ কোটি ডলারের ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গত ২০ নভেম্বর গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। এ অভিযোগ মাত্র দুই বছরের মধ্যে ভারতীয় কোম্পানিটির জন্য বড় ধাক্কা হিসেবে আসে। এতে ভারত এবং দেশটির বাইরে তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনার পর আদানি গ্রুপের সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে ভারতের একটি রাজ্য। আদানিতে নতুন করে বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে ফ্রান্সের টোটল এনার্জিস। আদানি বিতর্ক নিয়ে ভারতের পার্লামেন্ট অধিবেশনও বিঘ্নিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গৌতম আদানি বলেন, ‘আদানি গ্রিন এনার্জি কোম্পানির ব্যবসায়িক আইনকানুন প্রতিপালন নিয়ে দুই সপ্তাহেরও কম সময় আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা অভিযোগের মুখোমুখি হয়েছি। এবারই প্রথম এ ধরনের চ্যালেঞ্জের মুখে আমরা পড়িনি।’

মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, গৌতম আদানি, তাঁর স্বজন ও আদানি গ্রিনের নির্বাহী পরিচালক সাগর আদানি এবং আদানি গ্রিনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভিনেত এস জেইন ভারতে বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিশ্চিত করতে ঘুষ দেওয়ার পরিকল্পনায় অংশ নেন এবং যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের সময় মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেন।

অবশ্য আদানি গ্রুপ সব অভিযোগ অস্বীকার করেছে। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ মন্তব্য করে সব ধরনের আইনি আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসায়ী গোষ্ঠীটি।

অনুষ্ঠানে গৌতম আদানি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, প্রত্যেকটি আঘাত আমাদের আরও শক্তিশালী করবে এবং প্রতিটি বাধা হবে আরও দৃঢ়তার সঙ্গে আদানি গ্রুপের সামনে এগিয়ে যাওয়ার একেকটি ধাপ।’

আদানি গ্রুপের চেয়ারপারসন বলেন, ‘এখনকার দুনিয়ায় প্রকৃত সত্যের চেয়ে নেতিবাচক খবর দ্রুত ছড়ায়। আমরা আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার কাজ করছি। আমি আবারও ব্যবসার আইনকানুন প্রতিপালনের ক্ষেত্রে বৈশ্বিক মান বজায় রাখার বিষয়ে আমাদের অকুণ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীটি বড় ধরনের সমস্যায় পড়ে। আদানি গ্রুপের পক্ষ থেকে গত বুধবার জানানো হয়, শেয়ারবাজারে তাদের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে যাওয়ার কারণে তারা ৫ হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছে। অবশ্য পরে কিছু অংশীদার ও বিনিয়োগকারী কোম্পানিটির পাশে থাকার ঘোষণা দিলে ঘুরে দাঁড়াতে শুরু করে আদানি গ্রুপ।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা