বাংলাখবর
গুরুতর অপরাধে জড়িত থাকায় রিয়াদে ৫ মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তা গ্রেপ্তার
বাংলা খবর ডেস্ক : রাজধানী রিয়াদে একটি বড় ধরনের মাদক পাচার ও ব্যবসায়িক চক্র গুঁড়িয়ে দিয়েছে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ।
রাজধানী রিয়াদে একটি বড় ধরনের মাদক পাচার ও ব্যবসায়িক চক্র গুঁড়িয়ে দিয়েছে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ। মোট ২১ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১৬ জনই পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সরকারি সূত্র।
জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিকস কন্ট্রোল এবং অন্যান্য সংস্থাগুলো মাদক পাচারের চক্রটি গুঁড়িয়ে দিতে সফল হয়েছে এবং সন্দেহভাজনদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তরের আগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। খবর সৌদি গেজেটের।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় এবং বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক পাচার, বাজেয়াপ্ত মাদক ধ্বংসের আগে সেগুলোকে অনুরূপ মাদক দিয়ে প্রতিস্থাপন করা, মাদক পরিবহন, প্রচার ও ব্যবসা করা, মাদক মামলায় আসামিদের লেনদেনের প্রমাণ ধ্বংস করা এবং তাদের দোষী সাব্যস্ত করার বিষয়ে তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় উল্লেখ করেছে, এই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং এর নাগরিক ও অভিবাসীদের নিরাপত্তার সঙ্গে কেউ ছিনিমিনি খেলতে চাইলে তাদের কঠোরভাবে মোকাবেলা করবে এসব নিরাপত্তা কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় জোর দিয়েছে যে দেশের নিরাপত্তা ও তার যুবসমাজকে মাদকের লক্ষ্যবস্তু করার জন্য যেকোনো অপরাধমূলক পরিকল্পনার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
