বাংলাখবর
গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায় ৫ জন নিহত
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের গাজা নগরীতে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণভর্তি বস্তার নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
হতাহতের ঘটনার সময় সেখানে ছিলেন সাংবাদিক কাদের আল জানুন। সিএনএনকে তিনি বলেন, কয়েকটি উড়োজাহাজ থেকে আল শাতি শিবিরে ত্রাণভর্তি বস্তা পড়তে দেখেছিলেন তিনি। তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলা হয়, তা জানেন না।
গাজা নগরীর আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রধান মুহাম্মদ আল শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিএনএনের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাসুটে সমস্যা দেখা দেয়। ফলে সেটি পশ্চিম গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুতগতিতে নেমে আসে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮৭৮ জন নিহত হয়েছেন। আহত ৭২ হাজার ৪০২ জন।
হামলার পাশাপাশি গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।
গত শনিবার প্রথমবারের মতো গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলে যুক্তরাষ্ট্র। জর্ডানের সঙ্গে সমন্বয় করে সেদিন গাজার উপকূলজুড়ে ৩৮ হাজার মানুষের খাবার সরবরাহ করা হয়। এর আগের দিন শুক্রবার উড়োজাহাজ থেকে খাবার সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
