বাংলাখবর
ক্যান্সারের টিকা তৈরির দ্বারপ্রান্তে রাশিয়া : পুতিন
বাংলা খবর ডেস্ক : ক্যান্সারের চিকিৎসা নিয়ে বড় দাবি করল রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, ক্যান্সারের টিকা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। খুব শিগগিরই রোগীরা এই টিকা হাতে পাবেন বলে আশা করছেন তিনি। মস্কোতে এক অনুষ্ঠানে এই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।
বিশ্বে বর্তমানে ক্যান্সার প্রতিরোধে ছয়টি নিবন্ধিত টিকা রয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে জরায়ুমুখের ক্যান্সার এবং হেপাটাইটিস বি-এর টিকা।
টেলিভিশনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক ভাষণে পুতিন এ দাবি করে বলেন, ‘আমরা একটি নতুন প্রজন্মের ক্যান্সার টিকা এবং ইমিউনোমোডুলেটরি ওষুধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করছি, শিগগিরই সেগুলো কার্যকরভাবে পৃথক থেরাপির পদ্ধতি হিসেবে ব্যবহার করা হবে।
তবে কোন ধরনের ক্যান্সারের জন্য এই ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে, তার বিস্তারিত কিছু বলেননি। ফলে রাশিয়ার এই দাবি নিয়ে কিছুটা জল্পনা থেকেই যাচ্ছে।
ক্যান্সারের টিকা নিয়ে আগে থেকেই বেশ কয়েকটি দেশ এবং ওষুধ উৎপাদনকারী কম্পানি কাজ করছে। জার্মানির বায়োএনটেকের সঙ্গে যুক্তরাজ্য একটি চুক্তিতে উপনীত হয়েছে।
চুক্তি অনসারে ব্যক্তিবিশেষে ক্যান্সারের চিকিৎসায় টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে তারা। গত বছর এই চুক্তি হয় এবং ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর কাছে পৌঁছানো যাবে বলে তারা আশা করছে। এ ছাড়া ফার্মাসিউটিক্যাল কম্পানি মডার্না এবং মার্ক অ্যান্ড কো পরীক্ষামূলকভাবে ক্যান্সারের টিকার উন্নয়নে কাজ করছে।
সূত্র : রয়টার্স
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
