বাংলাখবর
ক্যানসারে আক্রান্ত রাজা তৃতীয় চার্লস
বাংলা খবর ডেস্ক : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি চিকিৎসা নেওয়া সময় রাজার ক্যানসার ধরা পড়েছে। তবে ঠিক কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস।
দেশটির স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরেই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ। তবে জনসমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে।
রাজা তৃতীয় চার্লস ব্যক্তিগতভাবে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়ে জানিয়েছেন। এরপর প্রিন্স উইলিয়াম তার সার্বক্ষণিক খবর রাখছেন। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রিন্স হ্যারি কয়েকদিনের মধ্যে বাবাকে দেখতে যুক্তরাজ্যে আসবেন।
রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক্সে (সাবেক টুইটার) বলেছেন, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।
৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস মাত্র গত বছর আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হন তৃতীয় চার্লস।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
