বাংলাখবর

কেকে ক্যানসারের উপাদান, কর্ণাটকে সতর্কতা জারি

বাংলা খবর ডেস্ক : ভারতের কর্ণাটকে রং করা কিছু কেকের মধ্যে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। এতে রাজ্যটিতে সতর্কতা জারি করেছে কর্ণাটকের খাদ্য নিরাপত্তা এবং গুণমান বিভাগ। খবর এনডিটিভি

কর্ণাটকের খাদ্য নিরাপত্তা এবং গুণমান বিভাগ জানিয়েছে, রাজ্যের কিছু বেকারির কেকে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকতে পারে। গত দুই মাস আগে বিভাগটি জানিয়েছিল, কাবাব, মাঞ্চুরিয়ান এবং পানি পুরিসহ রাজ্যের কিছু রাস্তার খাবারে কার্সিনোজেন রয়েছে।

ওই সময় খাবারে রোডামাইন-বি ব্যবহার নিষিদ্ধ করেছিল সরকার। এবার একই ধরনের ক্ষতিকর উপাদান পাওয়া গেল কেকের মধ্যে।

কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানিয়েছে, ১২টি কেকের মধ্যে একাধিক ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। বেঙ্গালুরুর বিভিন্ন বেকারির কেক পরীক্ষা–নিরীক্ষা করে কার্সিনোজেনিক উপাদান পাওয়া গেছে। ২৩৫টি কেকের নমুনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ২২৩টি খাওয়ার উপযোগী হলেও, বাকি ১২টি কেকের মধ্যে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে।

কৃত্রিম রং করা এসব কেকের তালিকায় রয়েছে জনপ্রিয় রেড ভেলভেট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক। কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিপার্টমেন্ট এ কারণে বেকারি দোকানগুলোকে খাদ্য নিরাপত্তা ও মান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছে।

কর্ণাটক সরকার সমস্ত বেকারিকে সতর্কবার্তা দিয়েছে। কেক বানানোয় এবার থেকে কৃত্রিম রং ব্যবহার কমাতে নির্দেশ দেয়া হয়েছে। কৃত্রিম রং দেয়া খাবার শুধু ক্যানসার নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর বলে জানানো হয়েছে।

নিরাপত্তা খাদ্য প্রচারণাকারী বিভাগের মুখপাত্র রেভান্ত হিমাৎসিংকা এনডিটিভিকে বলেন, নির্দিষ্ট রাসায়নিকের বিষয়ে আমি মন্তব্য করতে পারি না। কারণ অধিকাংশ রাসায়নিক ঠিক আছে। তবে কিছু রাসায়নিক রয়েছে যেগুলো বেশি ব্যবহারে সমস্যা দেখা দেয়।

তিনি আরও বলেন, কৃত্রিম রং যে শুধু কেকের মধ্যেই থাকে এমনটি নয়। লাল রংয়ের আপেল এবং টমেটোর মধ্যেও থাকতে পারে। তাই এগুলো লাল দেখলেই প্রাকৃতিক মনে করার কারণ নেই।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা