বাংলাখবর

কাসেম সোলাইমানিকে হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার করল ইরান

বাংলা খবর ডেস্ক : ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার করল ইরান। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কোনো কথিত পরিকল্পনা নেই বলে লিখিত আশ্বাসের বিষয়ে মার্কিন গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ইরানের কূটনীতিক মিশন এ ঘোষণা দেয়।

শুক্রবার (১৫ নভেম্বর) কূটনীতিক মিশন জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান বহু বছর আগে ঘোষণা করেছে, তারা আইনি ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে শহীদ সোলাইমানিকে হত্যার বিষয়টি অনুসরণ করছে। আন্তর্জাতিক আইনের সুপরিচিত নীতিগুলোও পুরোপুরি মেনে চলা হচ্ছে।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করে মার্কিন সামরিক বাহিনী।

ইরান ও ইরাক বারবার বলেছে, আন্তর্জাতিক আইনের অধীনে এই হত্যাকাণ্ডের অপরাধী, সংগঠক এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া তাদের বৈধ অধিকার।

জেনারেল সোলাইমানিকে সমসাময়িক সময়ে বিশ্বে সবচেয়ে আলোচিত সমরবিদ মনে করা হচ্ছিল। তিনি মধ্যপ্রাচ্যসহ পুরো সমরজগতের বিশেষ নজরে ছিলেন। সিআইএ-মোসাদের হিটলিস্টে সোলাইমানি ছিলেন শীর্ষে- এমন তথ্যও আসে।

জেনারেল সোলাইমানি নিজ দেশ ইরানে হাজি কাসেম নামে পরিচিত। তিনি রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডার হলেও অলিখিতভাবে তার পদমর্যাদা দেশটির যে কোনো সামরিক কর্মকর্তার ওপরে ছিল।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা