বাংলাখবর
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
বাংলা খবর ডেস্ক : মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা এল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।
তিনি আরব বিশ্বে এই পদে আসীন হওয়া দ্বিতীয় নারী। খবর আল-জাজিরার।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের মধ্যে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হয়েছে।
তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন না পাওয়ায় নতুন সরকার গঠনে তাকে অন্য দলগুলোর সঙ্গে জোট করতে হবে।
৫০ বছর বয়সি ফাতিমা জাহরা পেশায় আইনজীবী। তিনি এর আগে মারাকেশের মেয়র এবং আবাসন ও নগর পরিকল্পনাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন সরকারকে মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও মজুরির মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় অবকাঠামো ও বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে হবে।
ফাতিমা জাহরার এই নিয়োগ মরক্কোর রাজনৈতিক ইতিহাসে নারীর নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে ফাতিমা জাহরা এল মানসুরি তার এই নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকারের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করছেন। এটি কেবল আমার জন্যই নয়, বরং মরক্কোর সব নারীর জন্য গর্বের বিষয়।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ওষুধে শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের ওষুধে শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তেজনা
শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তেজনা
ইরানকে বাধা দিলে কোনো দেশই তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ
ইরানকে বাধা দিলে কোনো দেশই তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে আটক ৫ জনের জামিন, ট্রাম্পের বিস্ময়
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে আটক ৫ জনের জামিন, ট্রাম্পের বিস্ময়
পারমাণবিক অস্ত্র থাকলে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করবে ইরান: রুবিও
পারমাণবিক অস্ত্র থাকলে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করবে ইরান: রুবিও
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
যুদ্ধের মধ্যেই হরমুজে এলএনজি পরিবাহী জাহাজের চলাচল বাড়ছে
যুদ্ধের মধ্যেই হরমুজে এলএনজি পরিবাহী জাহাজের চলাচল বাড়ছে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতে ইরানের অভিযোগ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতে ইরানের অভিযোগ
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের