বাংলাখবর

উত্তরপ্রদেশে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু

বাংলা খবর ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশু মারা গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসি জেলার এ ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভি

জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার সাংবাদিকদের বলেছেন, গতকাল রাত স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটের দিকে মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেছেন, অগ্নিকান্ডের সময় হাসপাতালে ৫৪টি শিশু ভর্তি ছিল। পরে তাদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে। শুরু থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হলেও ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশুকে উদ্ধার করা হয়েছে। ১০টি শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরই মধ্যে অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা