বাংলাখবর

ইয়াং বয়েজকে গুঁড়িয়ে বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে শুরুটা একদমই ভালো হয়নি বার্সেলোনার। মোনাকোর কাছে হারতে হয়েছে ২-১ ব্যবধানে। তবে দ্বিতীয় রাউন্ডে এসে জয়ের খাতা খুলেছে তারা। আজ ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন লেভানদোভস্কি। এর আগে অবশ্য বল নিয়ে দারুণ সমন্বয় দেখান রাফিনিয়া ও লামিন ইয়ামাল। ৩৪ মিনিটে ফিরতি শটে রাফিনিয়া নিজেই পান গোলের দেখা। তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন ইনিগো মার্তিনেস।

বিরতির পর ছন্দ ধরে রাখে বার্সা। লেভাও আদায় করে নেন দ্বিতীয় গোল। ৫১ মিনিটে মার্তিনেসের ক্রসে ছয় গজ বক্স থেকে হেড করেন তিনি। যা জালে জড়াতে কোনো ভুল করেনি। শেষ সময়ে এসে আত্মঘাতী গোল উপহার পায় বার্সা।

এই ম্যাচে মূল অধিনায়ক আন্দ্রে টার স্টেগানকে ছাড়াই খেলেছে স্বাগতিকরা। যে কারণে গোলবার সামলাতে হয়েছে ইনাকি পেনাকে। তবে ইনজুরির কারণে ছিটকে পড়া স্টেগানের অভাব পূরণ করতে পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনিকে দলে টেনেছে কাতালানরা।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়