বাংলাখবর

ইসরায়েলের দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। তবে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিসরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইসরায়েলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।

এছাড়া গাজা উপত্যকা ছেড়ে নিরাপদে অন্য কোনো দেশে চলে যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার (২৩ জানুয়ারি) জানায়, হামাসকে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল।

এছাড়া ইয়াহিয়া সিনওয়ারসহ সশস্ত্র এ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাদের নিরাপদে গাজা ছাড়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও দেয় দখলদার ইসরায়েল।

ইসরায়েলের এই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, জিম্মিদের মুক্ত করতে চাইলে সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে। যেন সাধারণ ফিলিস্তিনিরা তাদের ঘর-বাড়িতে ফিরতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে মিসরের ওই কর্মকর্তা আরও এপিকে জানিয়েছেন, কাতারের সঙ্গে তারা এখন একাধিক প্রস্তাব নিয়ে কাজ করছেন। যেসব প্রস্তাবে রয়েছে যুদ্ধ বন্ধ, জিম্মিদের মুক্তি এবং সমস্যা সমাধানে কার্যকরী পরিকল্পনা গ্রহণ।

গত বছরের নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় সাতদিনের যুদ্ধবিরতি পালন করে হামাস ও ইসরায়েল। ওই যুদ্ধবিরতি চলাকালীন হামাস ১০৫ জিম্মিকে মুক্তি দেয়। কিন্তু জিম্মিদের মুক্তির শর্ত নিয়ে মতভেদ দেখা দেওয়ায় সেই যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। এখন ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে। তবে হামাস জানিয়েছে, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য আর কোনো চুক্তিতে রাজি হবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স