বাংলাখবর

ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার চরম সিদ্ধান্ত, আটক করলো ৪০ ইসরাইলিকে

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। টানা ৪০দিন হামলার পর চলছে যুদ্ধবিরতি। এরই মধ্যে চরম এক সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্যতম মিত্র রাশিয়া। তারা ইরান যুদ্ধে জড়িত থাকার অভিযোগে ৪০জন ইসরাইলি নাগরিককে আটক করেছে।

রাশিয়ার রাজধানীর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর প্রায় ৪০ জন ইসরাইলিকে ইরান যুদ্ধে জড়িত থাকার জন্য আটক করেছে মস্কোর কর্তৃপক্ষ। রাশিয়ার সংবাদপত্র মিডিয়া জোনার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার মিডিয়াজোনা জানায়, ওই ইসরাইলিরা তেল আবিব থেকে একটি ফ্লাইটে মস্কো গিয়ে নেমেছিল। তাদের মধ্যে কয়েকজন ইসরাইল ও রশিয়ার দ্বৈত নাগরিক। তাদের কয়েক ঘন্টা আটক করে রাখা হয়েছিল।

মস্কোর নিরাপত্তা কর্মকর্তারা ওই ইসরাইলিদের ফোন আনলক করতে বলেন, কিন্তু তারা তা করতে অস্বীকার করলে কর্তৃপক্ষ তাদের সব মোবাইল ডিভাইস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কয়েকটি সূত্র মিডিয়াজোনাকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ইসরাইলিদের বলা হয়, ইরান রাশিয়ার মিত্র আর তাই ‘ইরানের শত্রু রাশিয়ারও শত্রু’। তারপর তাদের বলা হয়, মস্কোতে তাদের ভ্রমণকে ‘স্বাগত জানানো হচ্ছে না’ আর তারা ‘বিনা কারণেই’ রাশিয়া গিয়েছে।

তারপর ভ্রমণকালে তারা কোনো আইন ভাঙবে না এমন মুচলেকায় স্বাক্ষর রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলিদের সঙ্গে ‘ভালো’ ব্যবহার করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে।

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট