বাংলাখবর

ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

বাংলা খবর ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার জবাব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধের দৃশ্য দেখা গেছে। শান্তি চুক্তির পথে যুক্তরাষ্ট্র আর ইরানের পক্ষ থেকে এযাবতকালের মধ্যে অত্যন্ত আশাবাদী প্রতিক্রিয়া আর ইসরাইলের আপত্তির ২৪ ঘন্টা পার না হতে এই হামলা হলো। পাল্টাপাল্টি হামলার পরও শান্তিচুক্তির আলোচনা চলবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তার দাবি, তেহরানে হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়নি। ট্রুথ সোশ্যালে দেওয়া প্রতিক্রিয়ায় একে মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাব উল্লেখ করে ট্রাম্প বলেন, এতে ইরানের সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের হামলার পরও হরমুজ প্রণালি সফলভাবে পার করেছে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার।

এবিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড-সেন্টকম। বলা হয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র আর দ্রুতগামী ছোট নৌযান নিয়ে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি। মার্কিন রণতরী লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে তেহরান।

বলা হয়েছে, হরমুজে ইরানের তেলের ট্যাংকারে হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা আঘাত হেনেছে আইআরজিসি। ইরানের আব্বাস আর কেশম বন্দরে হামলা খবর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে।ব্রেকিং নিউজ অ্যালার্ট

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট