বাংলাখবর

ইউক্রেনে হামলা বন্ধে চীন-ভারতের সহায়তা চেয়েছিল যুক্তরাষ্ট্র

বাংলা খবর ডেস্ক : ২০২২ সালে রাশিয়াকে পারমাণবিক হামলা বন্ধে চীন ও ভারতের সাহায্য চেয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা সিএনএনকে এ কথা জানান।

তিনি বলেন, সে সময় আমরা যা যা করেছি তার মধ্যে একটি ছিল কেবল তাদের সরাসরি বার্তা দেওয়া নয় বরং দৃঢ়ভাবে অনুরোধ করা, চাপ দেওয়া। এছাড়া অন্যান্য দেশগুলিকে এ বিষয়ে উৎসাহিত করা যাতে তারা তাদের প্রতি তারা আরও মনোযোগী হতে পারে। আমাদের ধারণা ছিল ভারত, চীনসহ অন্য দেশগুলো রাশিয়ার চিন্তাভাবনায় ‘কিছুটা প্রভাব ফেলতে পারে’ বলেন তিনি।

অপর এক মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়া দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর জন্য মূল  উদ্বেগ হয়ে দেখা দিয়েছিল। এ ধরনের হামলা হলে কতটা মূল্য দিতে হতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে বোধাতে চেয়েছিলাম।

রাশিয়ান বাহিনী একের পর এক পরাজয়ের মুখোমুখি হওয়ার পরে এবং দক্ষিণ ইউক্রেনের মূল্যবান শহর খেরসন এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার পরে ২০২২ সালে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।এরপরই নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাতভর অভিযান চালিয়ে ৪৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার এ দাবি করেছে মস্কো।  রুশ সামরিক বাহিনী জানায়, ইউক্রেন সীমান্তবর্তী রোস্তভ এলাকায় বেশিরভাগ ড্রোনগুলো ধ্বংস করা হয়।

অন্যদিকে  রাশিয়া যুদ্ধক্ষেত্রে নতুন একটি বোমার ব্যবহার শুরু করেছে, যা দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে দেশটিকে বিশেষ সুবিধা দিয়েছে। রোববার এই তথ্য জানা গেছে।  এফএবি-১৫০০ নামের এই বোমাটি বিমান থেকে নিক্ষেপ করা যায়। সোভিয়েত আমলের একটি প্রাথমিক পর্যায়ের অস্ত্রকে রূপান্তর করে এই বিধ্বংসী বোমা তৈরি করেছে রুশরা। মাটিতে বিস্ফোরিত হয়ে এটি ১৫ মিটার দীর্ঘ গর্ত তৈরি করতে পারে। খবর সিএনএন ও রয়টার্সের

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স