বাংলাখবর

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরাইল

বাংলা খবর ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইসরাইল তার যুদ্ধ লক্ষ্য অর্জনে ‘পূর্ণ শক্তিতে’ অভিযান চালিয়ে যাবে। খবর টাইমস অব ইসরাইল।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে নেতানিয়াহু আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি হত্যাকে সামরিক বাহিনীর বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি ইয়াজদান মির-এর হত্যাকেও স্বাগত জানান। ‘সর্দার বাঘেরি’ নামে পরিচিত এ কর্মকর্তা আইআরজিসির কুদস ফোর্সের গোপন ইউনিট ৮৪০-এর প্রধান ছিলেন। নেতানিয়াহুর দাবি, তিনি বিশ্বজুড়ে ইহুদি ও ইসরাইলিদের ওপর হামলার জন্য দায়ী ছিলেন।

নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে কেউ আমাদের নাগরিকদের হত্যার চেষ্টা করবে, যে কেউ ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করবে কিংবা ইরানের ‘অশুভ জোট’ গড়ে তুলবে—তার পরিণতির দায় তার নিজেরই। আমরা শক্তি ও দৃঢ়তার সঙ্গে কাজ করছি, আমাদের ক্ষতি করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘সব ধরনের হুমকি দূর না হওয়া এবং যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা সব ফ্রন্টে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাব।’

অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইসরাইল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, লেবাননে এক বিমান হামলায় ইরানপন্থী একটি মিলিশিয়ার জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

আইডিএফের দাবি, হিজবুল্লাহর সঙ্গে সমন্বয়ে কাজ করা ‘ইমাম হোসেইন ডিভিশন’-এর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালানো হয়। এতে ওই ইউনিটের আর্টিলারি প্রধান কামিল মেলহেমসহ আরও কয়েকজন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ডিভিশনের কমান্ডারের একজন সহকারীও ছিলেন বলে জানানো হয়েছে।

এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট