বাংলাখবর

অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিলেন ব্রিটিশ এমপিরা

বাংলা খবর ডেস্ক : যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিলেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ এমপি। শুক্রবার (২৯ নভেম্বর) এ নিয়ে একটি বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

এই বিল নিয়ে যুক্তরাজ্যে কয়েক মাস ধরে বিতর্ক চলে আসছিল। তবে শুক্রবারের ভোটাভুটির মধ্য দিয়ে বিলটি পাসে প্রাথমিক সায় দিলেন এমপিরা। বিলটির পক্ষে ৩৩০ জন এমপি ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ২৭৫ জন।

বিলে বলা আছে, ইংল্যান্ড বা ওয়েলসে বসবাসকারী গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি ছয় মাস বা এর কম সময় বাঁচবেন বলে যদি চিকিৎসকেরা জানান, আর ওই ব্যক্তি যদি মানসিকভাবে সুস্থ থাকেন, তাহলে তিনি চাইলে চিকিৎসাবিজ্ঞানের সহায়তার সময়ের আগেই মৃত্যুকে বেছে নিতে পারবেন।

তবে বিতর্কিত এ বিল এখনো বদলের সুযোগ আছে। এটি আবারও পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এবং উচ্চকক্ষ হাউস অব লর্ডসে ভোটাভুটির জন্য তোলা হবে। সেখানে বিলটি বাতিলও হতে পারে। এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।

পার্লামেন্টে লেবার দলের এমপি কিম লিডবিটার বিলটি প্রস্তাব করেছিলেন। তিনি বিবিসিকে জানান, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। শেষ করতে আরও ছয় মাস সময় প্রয়োজন হতে পারে। বিলটি নিয়ে মানুষের উদ্বেগের বিষয়গুলো সমাধান করতে এ সময় আলোচনা করবেন তিনি। এই আলোচনার জন্য ছয় মাস যথেষ্ট সময়।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা