বাংলাখবর
অবিশ্বাস্য প্রভাব ফেলছে হালান্ড: গার্দিওলা
স্পোর্টস ডেস্ক : বোর্নমাউথের বিপক্ষে দারুণ এক রেকর্ড গড়েছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটি গ্রেট সের্হিও আগুয়েরোকে ফেলেছেন পেছনে। সাম্প্রতিক সময়ের মলিনতা কাটিয়ে আলো ছড়িয়েছেন ফিল ফোডেন। এই দুই তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের বিশ্বাস, সময়ের সঙ্গে আরও ভালো করবেন ফোডেন এবং প্রতিপক্ষের জন্য অনেক বড় হুমকি হয়েই থাকবেন হালান্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গোট শনিবার ৪-১ গোলে বোর্নমাউথকে গুঁড়িয়ে দেয় সিটি। একটি করে গোল করেন হুলিয়ান আলভারেস, হালান্ড ও ফোডেন। আরেকটি আত্মঘাতী। ২৯তম মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করে প্রিমিয়ার লিগে সিটির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন হালান্ড। চলতি মৌসুমে ২৪ ম্যাচে এটি তার ২৭তম গোল। ভাঙেন ২০১৪-১৫ মৌসুমে গড়া সের্হিও আগুয়েরোর ২৬ গোলের রেকর্ড।
সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে এখন পর্যন্ত হালান্ডের গোল হলো ৩৩ ম্যাচে ৩৩টি। দারুণ ছন্দে থাকা নরওয়ের এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট গার্দিওলা। তিনি বলেন, ম্যাচে আর্লিং হালান্ড অবিশ্বাস্য প্রভাব রেখেছে। আমরা তাকে ভালোবাসি এবং সে আমাদের সাহায্য করছে। আজ আমরা তাকে আরও ভালোভাবে পেয়েছি। সে প্রতিপক্ষের জন্য অনেক বড় হুমকি।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়