বাংলাখবর

'চোকার্স' দ. আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ডের প্রথম শিরোপা

স্পোর্টস ডেস্ক : শিরোপার দুয়ারে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলকে বলা হয় 'চোকার্স'। দেশটির নারী দলকেও চাইলে এই ট্যাগ দেওয়া যায়। পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারল না দলটি। প্রোটিয়াদের হারিয়ে আজ প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল নিউজিল্যান্ড।

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে সবগুলো ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১২৬ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।

বিশ্বকাপে পা দেওয়ার আগে টানা ১০ ম্যাচে হারে নিউজিল্যান্ড। তবে বিশ্বকাপে পা দিয়েই যেন ভিন্ন এক দলে পরিণত হয় তারা। গ্রুপপর্বের ম্যাচে হারিয়ে দেয় শক্তিশালী ভারতে। সেমিফাইনালে অল্প রান নিয়েও হারার একবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।

ফাইনালে নেমে শুরুর ১০ ওভার ২ বল আশানুরূপ খেলতে পারেনি তারা। এই সময়ে ৭০ রান তুলতেই হারায় ৩ উইকেট। শেষের ৫৮ বলে নিউজিল্যান্ড তাদের স্কোরবোর্ডে যোগ করে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান! এর সবচেয়ে বড় কৃতিত্ব তিনে নামা অ্যামেলিয়া কের ও পাঁচে নামা ব্রুক হ্যালিডের। দলের হয়ে ৩৮ বলে ৪৩ রা করেন কের। আর হ্যালিডের ব্যাটে আসে ২৮ বলে ঝোড়ো ৩৮ রান। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩১ বলে ৩২ রান করেন সুফি বেটস। তাতে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যোগ হয় ১৫৮ রানের বড় সংগ্রহ।

বিশাল রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করে দক্ষিণ আফ্রিকা। ৭ ওভারের আগেই কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৫০ রান। সপ্তম ওভারের পঞ্চম বলে দলীয় ৫১ রানে প্রথম উইকেট হারায় তারা। ১৮ বলে ১৭ রান করে ফেরন ওপেনার তাজমিন ব্রিটজ। দলীয় ৫৯ রানে আউট হন আরেক ওপেনার ও অধিনায়ক লরা উলভার্ট। ২৭ বলে ৩৩ রান করেন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান করা দলটি শেষ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ৫৬ রান। তাতে ১২৬ রানেই থামে প্রোটিয়ারা।

ব্যাটে ৪৩ রান করার পর বল হাতে ৩ উইকেট নেন কের। ম্যাচসেরা হয়েছেন তিনিই। নারী ওয়ানডে বিশ্বকাপে ২০০০ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা। তবে ২০ ওভারের ক্রিকেটে এবারই প্রথম। এর আগে দুইবার ফাইনালে উঠেও ছুয়ে দেখা হয়নি শিরোপা। অবশেষে সেই সাধ পূরণ হলো এবার।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়