বাংলাখবর

‘সেঞ্চুরি’ হাঁকাতে যাচ্ছে পেঁয়াজ

বাংলা খবর ঢাকা : বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। দ্রুতগতিতে তা ‘সেঞ্চুরি’ হাঁকাতে যাচ্ছে। দেশি-বিদেশি প্রায় সবধরনের পেঁয়াজ প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই।

শুক্রবার (১৯ মে) রাজধানীর কারওয়ান বাজার, কাপ্তান বাজার ও আনন্দবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এগুলোতে দেখা যায়, তুলনামূলক আকারে ছোট এবং ক্রস জাতের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।

সঙ্গত কারণেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কিছুদিন আগেও ৩ কেজি পেঁয়াজ ১০০ টাকায় কিনেছেন তারা। কিন্তু এখন সেই দামে কিনতে হচ্ছে ১ কেজি।

পেঁয়াজের এ মূল্য বৃদ্ধিতে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এজন্য অনেকে ব্যবসায়ীদের দোষারোপ করছেন। তারা মনে করছেন, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে।

রাজধানীর এক অভিজাত বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করেন সাইফুর রহমান। বাড়ির মালিকের যাবতীয় বাজার করে দেন তিনি।

কারওয়ান বাজারে আসা সাইফুর বলেন, রোজার আগে ৩ কেজি পেঁয়াজ কিনেছি ১০০ টাকায়। এদিন ১ কেজি কিনলাম ৮৪ টাকায়। গত সপ্তাহে কিনেছি ৭০ টাকায়। দর বেড়েই চলছে।

তিনি বলেন, আমি অন্যের বাজার করে দিই। ফলে আমাকে বিপদে পড়তে হয়। প্রতিদিন দাম ভিন্ন বললে মালিক অন্যরকম ভাবে।

কেনাকাটা করতে আসা অপর ব্যক্তি মো. রহিম বলেন, ৮৫ টাকার নিচে বাজারে পেঁয়াজ নেই। সেটারও মান ভালো নয়। এভাবে হলে আমরা চলব কীভাবে?

পেঁয়াজ বিক্রেতা হারুনুর রশিদ বলেন, বর্তমানে পেঁয়াজের দাম বেশি। ভারত থেকে নিত্যপণ্যটি আসছে না। তাই এখন বাড়তি আছে।

তবে শফিকুর রহমান নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, এ বছর দেশে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। তবে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এখন তারা অযুহাত দেখাচ্ছেন, ভারতীয় পেঁয়াজ নেই।
 
এই বিভাগের আরও খবর

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই