বাংলাখবর
‘ভুল করে’ তিন জিম্মিকে হত্যা করলো ইসরায়েল
বাংলা খবর ডেস্ক : গাজায় অভিযান চালানোর সময় ‘ভুল করে’ নিজ দেশের তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল। হামাসের হাতে জিম্মি থাকা ওই তিনজনকে লক্ষ্য করে দূর থেকে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে- জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই তিনজন জিম্মিকে লক্ষ্য করে ভুলবশত গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।
নিহত ৩ জিম্মির নামও প্রকাশ করেছে। ওই তিনজন হলেন- ইয়োতাম হাইম, সামের তালালকা ও এলন শামরিজ। গত ৭ অক্টোবর এই তিনজনকেই অপহরণ করেছিল হামাস।
এর আগে এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিহত ইসরায়েলি সৈন্যদের প্রায় ২০ শতাংশের অধিক নিজেদের হামলাতেই নিহত হয়েছে। স্থল আক্রমণের সময় গাজায় যে ২০ জন ইসরাইলি সেনা সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে ১৩ জনকে শত্রুপক্ষের সদস্য মনে করে গুলি করা হয়েছে। ইসরাইলি বাহিনী ভেবেছিল তারা যাদের গুলি করছে তারা ফিলিস্তিনি। কিন্তু হত্যার পর বুঝতে পারে তারা নিজেদের সেনাদেরকেই হত্যা করেছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর আকস্মিকভাবে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটির অভ্যন্তরে ঢুকে পড়ে এবং হামলা চালায়। ওই হামলায় প্রায় ১২০০ জন ইসরায়েলি নিহত হয়। একই সময় ২৪০ জনকে বন্দী করে আনে হামাস। এরই মধ্যে যুদ্ধবিরতির আওতায় বেশ কয়েকজনকে মুক্ত করা হয়েছে। তারপরও এখনো প্রায় শতাধিক জিম্মি রয়ে গেছে হামাসের কাছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
