বাংলাখবর
‘ইউক্রেনে ন্যাটোর সেনাদের মোতায়েন হবে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ’
বাংলা খবর ডেস্ক : ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদেরকে যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় তাতে সর্বাত্মকভাবে বৈশ্বিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধের একটা পর্যায়ে ইতালি ইউক্রেনে সেনা মোতায়েন করবে- এমন সম্ভাবনাকে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।
গত শুক্রবার তিনি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বলে গতকাল একাধিক বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইতালি শেষ পর্যন্ত ন্যাটো জোটের অধীনে ইউক্রেনে সেনা মোতায়েন করবে কিনা- এমন প্রশ্নের জবাবে তাজানি এই ধারণাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি ইউক্রেনে ন্যাটো জোটের প্রবেশ করা উচিত নয়। এটা ভুল হবে। আমাদের উচিত ইউক্রেন নিজেই নিজেকে রক্ষা করুক- সেই ব্যাপারে সহযোগিতা করা; কিন্তু ইউক্রেনে প্রবেশ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নতুন করে টিএফ-২ এবং ফ্রান্স-২ টেলিভিশন চ্যানেলকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি বলেছেন, ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো উচিত। এরপর ইতালির পররাষ্ট্রমন্ত্রী কার্যত ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করলেন। সূত্র : পার্সটুডে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
