বাংলাখবর
৬০০ কোটি ডলার নিয়ে ৫ মার্কিনিকে ছাড়ল ইরান
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত বন্দিবিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার শর্তের অংশ হিসেবে ইতোমধ্যে জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা এসব অর্থ প্রথমে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে স্থানান্তর করা হয়। খবর আলজাজিরার।
সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের পাঁচজন করে ১০ বন্দিকে মুক্তি দেবে। কাতারের রাজধানী দোহায় এই বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে। বন্দিবিনিময়ের এই সমঝোতায় মধ্যস্থতা করছে কাতার। এরই মধ্যে পাচ মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে ইরান। সোমবার তারা দোহায় পৌঁছেছেন।
অর্থ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সাংবাদিকদের জানান, সোমবার দিন শেষের আগেই বন্দিবিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। পাঁচ বন্দি ইরানি নাগরিক যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাবেন।
এদিকে রয়টার্স জানিয়েছে, ইরানে বন্দি থাকা যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে মুক্তি দেওয়ার অংশ হিসেবে প্রথমে তাদের তেহরান বিমানবন্দরে নেওয়া হয়। এর পর সেখান থেকে তাদের কাতারের দোহায় আনা হয়। বন্দিরা সুস্থ আছেন বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। মার্কিন বন্দিদের আনার জন্য কাতারের একটি বিমান তেহরানে পৌঁছায়। রিপাবলিকানরা বন্দিবিমিয় চুক্তি সমালোচনা করেছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
