বাংলাখবর
৫০ জন কারিগরের ১২০০ ঘণ্টার পরিশ্রমে তৈরি ইশা আম্বানির মেট গালা লুক
বিনোদন ডেস্ক : নিউইয়র্কের সবচেয়ে আলোচিত ফ্যাশন আয়োজন মেট গালায় এবারও নজর কাড়লেন ভারতের ব্যবসায়ী ইশা আম্বানি। সোমবার (৪ মে) রাতে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর লাল গালিচায় তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা।
এই লুক তৈরি করতে সময় লেগেছে প্রায় ১,২০০ ঘণ্টারও বেশি এবং কাজ করেছেন ৫০ জনেরও বেশি কারিগর।
ইশা আম্বানি লাল গালিচায় হাজির হন গৌরব গুপ্তার ডিজাইন করা ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এক ব্যতিক্রমী শাড়ি পড়ে, যেখানে ব্যবহৃত হয়েছে খাঁটি সোনার সুতা। শাড়ির নকশায় দেখা যায় প্রাচীন ভারতীয় ফ্রেস্কো আর পিচওয়াই চিত্রকলার অনুপ্রেরণা। এতে যুক্ত হয়েছে জারদৌজি, আরি ও রিলিফ এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ।
তার ব্লাউজে ব্যবহার করা হয়েছে হীরার ঝলমলে কাজ, যা এসেছে নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া ২০০টিরও বেশি পুরোনো কাট হীরা দিয়ে। গলায় ছিল ২৫০ ক্যারেটের বেশি ওজনের ডাবল-লেয়ার ডায়মন্ড নেকলেস, সঙ্গে হাতফুল ও হীরার কোমরবন্ধ যা পুরো লুককে আরও রাজকীয় করে তোলে।
ইশা আম্বানির লুকের আরেকটি বিশেষ দিক ছিল তার অ্যাক্সেসরিজ। তিনি সুবোধ গুপ্তের তৈরি আমের ভাস্কর্যসহ একটি ক্রোশে ব্যাগ বহন করেন, যা ভারতের কারুশিল্প ও ঐতিহ্যের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। এছাড়া তার চুলের সাজে ছিল গাজরা-অনুপ্রাণিত একটি ভাস্কর্য, যা কাগজ, তামা ও পিতল দিয়ে হাতে তৈরি করেন শিল্পী সৌরভ গুপ্ত।
সব মিলিয়ে, এবারের মেট গালায় ইশা আম্বানির উপস্থিতি ছিল শিল্প, ঐতিহ্য ও বিলাসিতার এক অনন্য সমন্বয় যা বিশ্ব ফ্যাশন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
