বাংলাখবর
৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা!
বিনোদন ডেস্ক : আফ্রিকার বিনোদন ও ফ্যাশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)–এর ১২তম আসর বসেছিল লাগোসে শহরে। জমকালো পোশাক আর সৃজনশীল নকশার ভিড়ে এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এক রিয়েলিটি টিভি তারকা—মার্সি আটাং। কারণ, তিনি এমন একটি গাউন পরে অনুষ্ঠানে হাজির হন, যা তৈরি করা হয়েছিল ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, পোশাকটির আকার এত বড় ছিল যে সেটি বহন করতে তাকে কয়েকজন সহকারীর সাহায্য নিতে হয়। এমনকি তার সঙ্গে থাকা সহকারীদের হাতেও দেখা যায় রুটির থালা।
এই ব্যতিক্রমী পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ একে অভিনব ও দারুণ মার্কেটিং কৌশল হিসেবে প্রশংসা করেছেন, আবার অনেকে খাবারের অপচয়ের অভিযোগ তুলে সমালোচনা করেছেন।
তবে সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তারকা জানান, এটি শুধু নজর কাড়ার জন্য নয়, বরং তার নিজস্ব বেকারি ব্যবসার প্রচারের অংশ হিসেবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। পোশাকটির ডিজাইনার টয়িন লাওয়ান বলেন, লক্ষ্য ছিল ব্যক্তিগত ব্র্যান্ড ও ব্যবসাকে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরা যা নতুন একটি ট্রেন্ড তৈরি করতে পারে।
বিতর্ক থাকলেও এ আয়োজন আবারও প্রমাণ করেছে যে আফ্রিকার ফ্যাশন জগৎ কতটা সাহসী, সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
