বাংলাখবর
হানিয়া হত্যার জবাব হবে কঠোর, ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা
বাংলা খবর ডেস্ক : হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাব কঠোর হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। আজ শনিবার (৩ আগস্ট) এ ঘোষণা দিয়ে একটি বিবৃতিতে দিয়েছে তারা। এতে দাবি করা হয়েছে, হানিয়াকে হত্যা করা হয়েছে স্বল্পমাত্রার একটি অস্ত্র দিয়ে। আর এতে ব্যবহার করা হয়েছে ৭ কেজি বিস্ফোরক।
যদিও পশ্চিমা গণমাধ্যমে দাবি করা হয়েছে, হানিয়া যে গেস্ট হাউজে ছিলেন সেটিতে আগে থেকেই রাখা বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন।
বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “স্বল্পমাত্রার অস্ত্র ব্যবহার করে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। যেটির মধ্যে ৭ কেজি বিস্ফোরক ছিল। হামলায় বড় ধরনের বিস্ফোরণ হয়। এই হামলায় ইহুদিবাদীদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।”
গত বুধবার রাতে ইরানের রাজধানী তেহরানে একটি গেস্ট হাউজে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগেরদিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
হানিয়ার মৃত্যু হওয়ার পরপরই এর জবাব দেওয়ার ঘোষণা দেয় ইরান ও হামাস।
বিপ্লবী গার্ড জানিয়েছে হানিয়াকে হত্যার বদলা নেওয়া হবে উপযুক্ত সময় ও উপযুক্ত পদ্ধতিতে। আর জবাবটি হবে খুবই কড়া।
সূত্র: দ্য গার্ডিয়ান
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
