বাংলাখবর
স্বল্প উচ্চতায় যাত্রী ও পর্যটকবাহী বিশেষ এয়ারশিপ আনছে চীন
বাংলা খবর ডেস্ক : পর্যটক ও যাত্রী বহনে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে চীনের উদ্ভাবিত এএস-সেভেনহান্ড্রেড এয়ারশিপ। শিগগিরই বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যে শুক্রবার থেকে গুয়াংশি শুয়াং প্রদেশে এই এয়ারশিপের ২০ দিনের পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত চলবে উড্ডয়ন। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে স্বল্প উচ্চতায় ইয়াংশু অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানের ওপর দিয়ে উড্ডয়ন করবে এটি।
এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না-এভিআইসি’র উদ্ভাবিত এএস-সেভেনহান্ড্রেড এক পাইলটসহ সর্বোচ্চ দশজন আরোহী বহনে সক্ষম। উড্ডয়নের ক্ষেত্রে এর সর্বোচ্চ ওজন হতে পারে ৪ হাজার ১৫০ কেজি। একবারে ১০ ঘণ্টা পর্যন্ত উড্ডয়নে সক্ষম এএস-সেভেনহান্ড্রেড। এই সময়ের ভেতর এটি সর্বোচ্চ ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
চলতি বছরেই বাণিজ্যিকভাবে এএস-সেভেনহান্ড্রেড মডেলের প্রথম এয়ারশিপ সরবরাহ করতে পারবে বলে আশাবাদী এভিআইসি। স্বল্প উচ্চতায় পর্যটকদের দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানো ছাড়াও যাত্রী পরিবহন, বিভিন্ন জরিপ ও গবেষণা কার্যক্রম চালানো এবং জরুরি সেবায় এই এয়ারশিপ কাজে লাগানো হবে বলে জানিয়েছে তারা।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
