বাংলাখবর
স্কুলে হামলায় শিক্ষক নিহত, ফ্রান্সে উচ্চ সতর্কতা জারি
বাংলা খবর ডেস্ক : ছুরিকাঘাতে একজন শিক্ষককে হত্যা ও অন্য দু’জনকে মারাত্মক আহত করেছে এক দুর্বৃত্ত। এ কারণে দেশে সন্ত্রাস বিরোধী উচ্চ সতর্কতা জারি করেছেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে নিরাপত্তা নিয়ে মিটিংয়ের পর তিনি এই সতর্কতা জারি করেন। এর আগে সন্ত্রাসবিষয়ক ঘটনাগুলোর ক্ষেত্রে ‘অ্যাটাক ইমার্জেন্সি’ স্তরে সতর্কতা জারি করেছিল দেশটি। এবার তা জারি করার ফলে দেশে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হতে পারে এবং জনগণকে সতর্ক করা হতে পারে।
এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহরে গ্যাবেটা হাইস্কুলে স্থানীয় সময় সকাল ১১টার দিকে ওই হামলা হয়। দেশটিতে বসবাস করেন উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম এবং ইহুদি সম্প্রদায়ের মানুষ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ চলার প্রেক্ষিতে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমেনিন বলেন, এই হামলার সঙ্গে ইসরাইল-হামাস যুদ্ধের সংযোগ থাকা নিয়ে কোনোই সন্দেহ নেই। হামলাকারীকে ২০ বছর বয়সী একজন রাশিয়ান নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহামেদ মোগোউচকভ।
সে চেনেন বংশোদ্ভূত। উগ্রপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে নিরাপত্তা সার্ভিসগুলোর কাছে সে ছিল পরিচিত। একই সঙ্গে সে ছিল ওই স্কুলের সাবেক একজন ছাত্র। মাঝে মাধ্যেই সে ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরকে উগ্র ভাষায় সতর্কতা পাঠাতো। তার পরিবারের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হলো তার এক ভাই (১৭), মা, এক বোন ও এক আঙ্কেল।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই স্কুলটি পরিদর্শন করেছেন। বর্বর এই হামলার নিন্দা জানিয়েছেন। হামলার সময় ফরাসি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নিহত শিক্ষক ফরাসি ভাষার শিক্ষা দিতেন। তার গলায় ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে। অন্য একজন শিক্ষক ও নিরাপত্তা প্রহরী মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আছেন। এর মধ্যে নিরাপত্তা প্রহরীর অবস্থা সঙ্কটজনক। তাকে বেশ কয়েকটি কোপ দেয়া হয়েছে। আহত তৃতীয়জন একজন পরিচ্ছন্নকর্মী। তার ক্ষত অতোটা মারাত্মক নয়। তবে এই হামলায় কোনো শিশুকে আহত করা হয়নি।
প্রেসিডেন্ট ম্যাক্রন বলেছেন, যে শিক্ষক নিহত হয়েছেন তিনি অন্যদের রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন। সন্দেহ নেই নিজের জীবনের বিনিময়ে তিনি অনেক প্রাণ বাঁচিয়েছেন। হামলা প্রত্যক্ষ করেছেন মার্টিন ডোউসেউ নামে অন্য এক শিক্ষক। তিনি বলেছেন, টিফিনের সময় এটা ছিল বেদনাদায়ক পরিস্থিতি। হামলাকারী কান্টিন স্টাফদের ওপর হামলা চালায়। যখন আমি হস্তক্ষেপ করতে চাই, সে আমার দিকে তেড়ে আসে। আমি তার সঙ্গে ধস্তাধস্তি করি। তাকে বলি, আমি তার ইতিহাস ও ভূগোল বিষয়ক শিক্ষক।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
