বাংলাখবর
সোমালিয়ায় ত্রাণ চুরি, সহায়তা বন্ধ করল ইইউ
বাংলা খবর ডেস্ক : আফ্রিকার দেশ সোমালিয়ায় চুরির অভিযোগ ওঠায় খাদ্য সহায়তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। আজ মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ায় ইইউয়ের দেওয়া ত্রাণ সহায়তা চুরি হয়েছে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘ। দুর্ভিক্ষ এড়াতে এখানে খাদ্য সহায়তা দিতো জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি। এখানে অর্থায়ন করতো ইইউ।
জাতিসংঘের ডাটা অনুযায়ী, এই কর্মসূচিতে ১০০ কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা ছিল ইইউয়ের। এখন পর্যন্ত ৭০ লাখ ডলারের সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইইউ সদস্য রাষ্ট্রগুলো দ্বিপাক্ষিক সহায়তাও করে থাকে। সেই সহায়তাও স্থগিত হবে কি না তা এখনো স্পষ্ট নয়।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র বালাজাস উজভারি এই সহায়তা স্থগিতের সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ইইউকে জাতিসংঘ সহযোগীদের কেউই আর্থিক প্রভাব নিয়ে কিছু জানায়নি। আমরা সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবো এবং দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতিতে অটল থাকবো।
এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি বিশ্ব খাদ্য কর্মসূচি।
ইইউয়ের সিনিয়র এক কর্মকর্তা জানান, জাতিসংঘের তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হছে। ঝুঁকিতে থাকা মানুষের খাদ্য লুট করছে ত্রাণকর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের অনেকে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
