বাংলাখবর

সুদানের রাজধানীতে বিমান হামলা, ৫ শিশুসহ নিহত ১৭

বাংলা খবর ডেস্ক : ক্ষমতায় যেতে সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই চলছেই। প্রায় দুই মাস ধরে চলা এই সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ শনিবার (১৭ জুন) দেশটির রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভয়াবহ এই হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, বিরোধী পক্ষের বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকির একদিন পরই এই বিমান হামলা চালাল সামরিক বাহিনী। আধাসামরিক বাহিনীর অভিযোগ, খার্তুমের বেশ কিছু এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে। যদিও সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর সুদানের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তার সঙ্গে উপনেতা হিসেবে রয়েছেন আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালো। আগামীতে দেশটি কিভাবে পরিচালিত হবে তা নিয়ে এই দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। বিশেষ করে দেশটির বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেন।

এ ছাড়া এক লাখ সদস্যের র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা এবং পরে নতুন এই বাহিনীর নেতৃত্বে কে থাকবে সে বিষয় নিয়ে দুই জেনারেলের মধ্যে মতবিরোধের জেরেই লড়াই শুরু হয়। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই লড়াইয়ে অন্তত ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৫ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স