বাংলাখবর
সুইস পার্লামেন্টে জেলেনস্কিকে বয়কট
বাংলা খবর ডেস্ক : ভিডিও লিঙ্কের মাধ্যমে সুইস পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কিন্তু, সুইজারল্যান্ডের কিছু এমপি তার ওই ভাষণ বয়কট করেন।
এ বিষয়ে রাশিয়ান টিভি আরটি জানিয়েছে, ‘বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে সুইস পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওই ভাষণে তিনি সুইস এমপিদের অস্ত্র রফতানির বিষয়ে দেশটির নীতিগুলোকে সংশোধন করার জন্য বলেন। এছাড়া জেলেনস্কি তার রুশবিরোধী লড়াইয়ে সুইজারল্যান্ডের আরও সমর্থন চেয়েছেন। তবে ভাষণটি শুরু হওয়ার আগেই বিতর্কের জন্ম দেয়। সুইস পার্লামেন্টের বৃহত্তম দল পিপলস পার্টি ওই ভাষণটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করে। একইসাথে তারা জেলেনস্কির ভাষণটিকে বয়কট করেন।’
ভ্লাদিমির জেলেনস্কি তার ভাষণে সুইজারল্যান্ডের এমপিদের অনুরোধ করেছিলেন যেন তারা ইউক্রেনে সুইস-নির্মিত যুদ্ধ সামগ্রী রফতানি করে। এছাড়া তিনি রাশিয়ান নেতাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, আমি জানি সুইজারল্যান্ডে ইউক্রেনকে রক্ষা করার জন্য যুদ্ধ সামগ্রী রফতানির বিষয়ে আলোচনা চলছে। সুইস-নির্মিত এসব সমরাস্ত্র আমাদের দরকার। এগুলো দিয়ে আমরা ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে পারব।’
জেলেনস্কির ভাষণটি বয়কট করে সুইজারল্যান্ডের ডানপন্থী পিপলস পার্টি। সুইস পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল কাউন্সিলে এ দলটির ৫৩টি আসন আছে। এছাড়া উচ্চকক্ষে ৬ আসন আছে। দলটি গত মাসে ঘোষণা করেছিল যে তারা জেলেনস্কির ভাষণটিকে বয়কট করবে। কারণ, তারা মনে করে যে এটা সুইজারল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ে ব্যাপক হস্তক্ষেপের শামিল।
সূত্র : আরটি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
