বাংলাখবর
সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
বাংলা খবর ডেস্ক : সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও দীর্ঘ মহাসড়কটির আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল আর অপরটিতে ছিল বেসামরিক যাত্রীরা।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।
সানার খবর অনুযায়ী, গুরুতর আহতদের দ্রুত হমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়।
যে মহাসড়কটিতে দুর্ঘটনা ঘটেছে তার নিরাপত্তা মান ভালো না। প্রায় ১৪ বছর ধরে গৃহযুদ্ধ চলার পর সিরিয়ার বেসামরিক অবকাঠামোগুলোর অবস্থা নাজুক।
গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ‘সিরিয়ায় মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে’ এ ধরনের দুর্ঘটনাগুলো অন্যতম বলে মন্তব্য করেছিলেন তিনি।
সূত্র: আল জাজিরা
এই বিভাগের আরও খবর
ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ
ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ
বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে সন্দেহ
বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে সন্দেহ
এবার নেতানিয়াহুর জোটে ভাঙন, বিরোধীদের সমর্থন দিতে যাচ্ছে ইহুদিবাদী দল
এবার নেতানিয়াহুর জোটে ভাঙন, বিরোধীদের সমর্থন দিতে যাচ্ছে ইহুদিবাদী দল
আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে
আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে
পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা
পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা
ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান
ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান
ফ্রান্সে নতুন আইন : বিক্ষোভ-ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে সহিংসতাকারীদের
ফ্রান্সে নতুন আইন : বিক্ষোভ-ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে সহিংসতাকারীদের
ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, তুঙ্গে ক্ষমতার লড়াই
ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, তুঙ্গে ক্ষমতার লড়াই
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
