বাংলাখবর

সিরিয়ায় যেমন আছেন ভারতীয়রা

বাংলা খবর ডেস্ক : সিরিয়ায় আসাদ সরকার পতনের পর পরিস্থিতি বিবেচনায় দেশটিতে ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে ভারত। পাশাপাশি সেখানে থাকা ভারতীয় নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দেশটির দূতাবাস।

ভারতীয় সংবাদমাধ্যম একটি সূত্রের বরাতে জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ভারতীয় দূতাবাস চালু রয়েছে এবং সব ভারতীয় নাগরিকদের সাথে যোগাযোগ করছে। সিরিয়ায় সব ভারতীয় নাগরিক নিরাপদ রয়েছেন এবং দূতাবাস তাদের সাহায্য করতে প্রস্তুত।

এর আগে একটি পরামর্শে, বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশের আগে ভারতের বিদেশ মন্ত্রণালয় (এমইএ) সহিংসতা-বিধ্বস্ত দেশে বসবাসরত ভারতীয়দের যদি সম্ভব হয়, তবে দ্রুততম বাণিজ্যিক ফ্লাইটে চলে যেতে বলেছিল। এমইএ আরও বলেছিল, "সিরিয়ার বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত সিরিয়ায় সমস্ত ভ্রমণ এড়াতে পরামর্শ দেয়া হচ্ছে।"

এদিকে বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের জন্য জরুরি হেল্পলাইন নম্বর দিয়েছে দেশটির দূতাবাস। এছাড়া প্রয়োজনে হোয়াটসঅ্যাপে এবং ইমেইল আইডির মাধ্যমে দামেস্কে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে শুক্রবার ভারত বলেছিল, তারা সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, "আমরা সিরিয়ার উত্তরে যুদ্ধের সাম্প্রতিক বৃদ্ধির বিষয়টি নোট করেছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এদের মধ্যে অন্তত ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা