বাংলাখবর

সানি লিওনের বিরুদ্ধে মামলা ! পরিণতি জানাল আদালত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত বহাল রেখেছেন মুম্বাইয়ের একটি সেশনস আদালত। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগটি ফৌজদারি অপরাধের চেয়ে একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে বিরোধের বিষয়।

মামলার অভিযোগকারী ওমপ্রকাশ শ্রীনারায়ণ লাল জৈনের দাবি ছিল, একটি তেলেগু সিনেমায় সানি লিওনের অভিনয়ের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন তিনি। চুক্তি অনুযায়ী মোট ১ কোটি ৭৫ লাখ রুপি পারিশ্রমিকের একটি অংশ কমিশন হিসেবে পাওয়ার কথা থাকলেও পুরো অর্থ পাননি বলে অভিযোগ করেন তিনি।

এরপর আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা করেন জৈন। তবে ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি খারিজ করে দেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সেশনস আদালতে রিভিশন আবেদন করা হয়।

আবেদনের শুনানিতে বিভিন্ন নথি ও কর-সংক্রান্ত ইনভয়েস পর্যালোচনা করে সেশনস আদালত জানায়, বিষয়টি মূলত একটি ব্যবসায়িক লেনদেন ও চুক্তি সংক্রান্ত বিরোধ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ প্রমাণের মতো প্রয়োজনীয় উপাদানও পাওয়া যায়নি।

ফলে ম্যাজিস্ট্রেট আদালতের আগের সিদ্ধান্তে কোনো আইনি ত্রুটি না থাকায় সেশনস আদালতও রিভিশন আবেদন খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে মামলাটি খারিজের সিদ্ধান্তই বহাল থাকল।

এই বিভাগের আরও খবর

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

সিইসি বিরোধী আন্দোলন করায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ